Center For Research In Indo

বর্তমান বাংলাদেশঃ একটি নির্মোহ বিশ্লেষণ

বর্তমান বাংলাদেশঃ একটি নির্মোহ বিশ্লেষণ

বিমল প্রামাণিক

ভারত বাংলাদেশ সম্পর্ক চর্চাকেন্দ্র

তৃতীয় পর্ব

বাংলাদেশে ধর্মভিত্তিক মৌলবাদ ও সংশ্লিষ্ট জঙ্গিবাদ রাষ্ট্রক্ষমতা দখলের দিকে অগ্রসর হচ্ছে। মতাদর্শ হিসেবে ‘ধর্ম ও ধর্মসংশ্লিষ্ট জঙ্গিবাদ অর্থাৎ ইসলামি জঙ্গিবাদ যে ধর্মের নামে; রাষ্ট্র ক্ষমতা দখলের নামে তা যথেষ্ট নয় – এ বিষয়ে কিছু যুক্তি উপস্থাপন করা যেতে পারে। কিন্তু  আমাদের মনে রাখতে হবে, পাকিস্তান হয়েছিল ধর্মের ভিত্তিতে ‘দ্বিজাতিতত্ত্বের’  অজুহাতে একটি সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে। সেখানে ইসলামের নরম পন্থার (অর্থাৎ ওলি-আউলিয়া, সুফি সাধক, ইত্যাদি) কোন রাজনৈতিক মতামত থাকলেও—তা কোন কাজে আসেনি।

দেশ বিভাগের প্রধান লক্ষ্য ও মুসলমানদের প্রধান স্বার্থ বিবেচনায় নিলে আজকের মৌলবাদী উত্থান ও রাষ্ট্রকে ইসলামিকরণ বুঝতে সহজ হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক সোসিয়োলজিষ্ট ডঃ রঙ্গলাল সেন একটি প্রবন্ধে (Impact of Enemy (Vested)  Property Laws in Bangladesh) The Evolution of  Enemy (Vested) Property Laws and their effects উপশিরোনামে অনেকটাই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন।

“The enactment of Enemy (Vested) Property laws which are at the heart of the matter relating to the various socio-economic problems of the minorities of Bangladesh has not come all on a sudden.  This act is actually the  culmination of many discriminatory ordinances passed one after another by the ruling elites of both Pakistan and Bangladesh.  In fact, it has quite a good number of successive legislations through which the most problematic Enemy (Vested) Property Laws have put a very heavy burden on the shoulders of the religious minorities which they are unable to bear any more.  In chronological  order these legislations are: The East Bengal (Emergency) Requisition of Property Act XIII of 1948. The East Bengal Evacuees (Administration of Property) Act VIII of  1949.  The East Bengal Evacuees (Restoration of Possession) Act XXIII of 1951.  The East Bengal Evacuees (Administration of Immovable Property) Act XXIV of 1951.  The East Bengal Prevention of  Transfer of Property and Remo9val of  Documents and Records Act of 1952. The Pakistan Administration and Evacuees Property Act XII of 1957.  The East Pakistan (Disturbed Persons Rehabilitation) Ordinance No.1 of 1964.  The Defence of Pakistan Ordinance No.XXIII of 6th September, 1965.  The Defence of Pakistan Rules of 1965.  The Enemy Property (Custody and Registration) Order of  1965.  The East Pakistan Enemy Property (Lands and Buildings) Administration and Disposal Order of  1966.  The Enemy Property (Continuance of Emergency Provision) Ordinance No.1 of 1969.  Bangladesh (Vesting of Property and Assets) President’s Order No.29 of 1972. The Enemy Property (Continuance of  Emergency Provision) (Repeal) Act XLV of 1974.  The Vested and Non-Resident Property (Administration) Act XLVI of 1974.  The Vested and  Non-Resident (Administration) (Repeal) Ordinance, 1976.  The Ordinance No.XCII of 1976.  The Ordinance No.XCIII of  1976.  The Circular of May 23, 1977.  The 37 Clause of Searching “Concealed Vested Property” of the Circular of 1977. The Declaration of President Ershad on 31 July, 1984, and the two Circulars dated 26th February 1990 and 31 March 1990—issued by the Ministry of Land Revenue, Government of Bangladesh, and the latest Circular dated 04.11.93 of the Land Ministry of the Present (1994) Government of  People’s Republic of Bangladesh for the scrutiny of Census list of the Enemy/Vested Properties  prepared in 1967-1968.  The above mentioned acts, laws, ordinances and circulars have obviously constituted a long list of regulations regarding the  landed properties owned by the Hindu religious minority group who has been incessantly suffering from these unjustified actions of the authorities concerned from 1948 to 1994.”  পাকিস্তান আমলের অবসান ঘটলেও শ্ত্রু/ অর্পিত সম্পত্তির আইনের সমাপ্তি ঘটেনি, বরঞ্চ নতুন ভাবে তার সম্প্রসারণ ঘটেছে, শেখ মুজিব, জিয়াউর রহমান,  জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়া সরকারের আমলেও। লক্ষ্য এবং উদ্দেশ্য  একটাই হিন্দু জনসংখ্যা নিশ্চিহ্নকরণের মাধ্যমে মুসলমানদের স্বার্থসিদ্ধি। যা ছিল পাকিস্তান দাবীর সারকথা।

পাকিস্তান আন্দোলনের পিছনে মুসলিম নেতৃবৃন্দের অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল পূর্ববঙ্গের হিন্দু-বাঙ্গালির মালিকানাধীন স্থায়ী সম্পদ থেকে বঞ্চিত করা। কারণ, তৎকালীন বাঙালি সমাজে অর্থনীতি,  শিক্ষা, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে হিন্দু বাঙ্গালিরা  ছিল অগ্রগণ্য।  মুসলমানদের হাতে বঙ্গ  বিভাগ ছাড়া আর  কোন অস্ত্র ছিল না – যা দিয়ে তারা হিন্দু বাঙ্গালিদের প্রতিহত করতে পারে। অধ্যাপক আবুল বারাকাত গবেষণায় দেখিয়েছেন, বাংলাদেশে শত্রু ও অর্পিত সম্পত্তি আইনে ৫০ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী  মানুষের যে  ২৬ লক্ষ একর ভূসম্পত্তি সহ অন্যান্য সম্পদ গ্রাস করা হয়েছে, (২০১৮ পর্যন্ত) তা গ্রাস করেছে মাত্র ০.৪ শতাংশ মুসলমান। অর্থাৎ ৯৯ শতাংশের অধিক মুসলমান শত্রু বা অর্পিত সম্পত্তির আইনে লাভবান হয়নি। কিন্তু শত্রু সম্পত্তি/অর্পিত সম্পত্তি আইন ব্যতিরেকেও পাকিস্তান এবং বাংলাদেশের কালপর্বে অসংখ্য ছোট  এবং বৃহৎ  এবং অতি-বৃহৎ সাম্প্রদায়িক দাঙ্গা, অত্যাচার ও বৈষম্যমূলক আইনের দ্বারা লাগাতার নিষ্পেষণ হিন্দু জনসংখ্যা দ্রুত কমিয়ে আনার হাতিয়ার হিসেবে গত ৭৮ বছরে মুসলমান জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ লাভবান হয়েছে। তবে  নিম্নবিত্ত ও গরীব মানুষ এর বাইরে রয়েছে।

শত্রু/অর্পিত সম্পত্তি আইনের মারপ্যাঁচে  ১২ লক্ষ্য হিন্দু খানার ৫০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে (মোট হিন্দু খানার ৪০ শতাংশ)।  এই আইনে ভূমিচ্যুতির  পরিমাণ ২৬ লক্ষ একর, যা হিন্দু সম্প্রদায়ের মূল ভূমি মালিকানার (আইনে ক্ষতিগ্রস্ত হওয়ার আগের তুলনায়) ৫৩ শতাংশ। ক্ষতিগ্রস্ত খানার ৭৮ শতাংশ হারিয়েছেন কৃষি জমি, ৬০ শতাংশ হারিয়েছেন বসত ভিটা ও ২০ শতাংশ হারিয়েছেন অন্যান্য ভূসম্পত্তি। অর্পিত সম্পত্তি আইনের প্রভাবে ভূমিচ্যুতির   পাশাপাশি ব্যাপক হারে স্থানান্তরযোগ্য সম্পদচ্যুতিও (movable assets) ঘটেছে।

অর্পিত (শত্রু) সম্পত্তি আইনের মারপ্যাঁচে ১২ লক্ষ হিন্দুখানা ২৬ লক্ষ একর ভূসম্পত্তি  হারিয়েছ –একথা সত্য। তবে তা আংশিক  সত্য। আসল ক্ষতি অনেক ব্যাপক, বিস্তৃত এবং গভীর। আসলে  সৃষ্টি হয়েছে নিরন্তর  বঞ্চনার এক  ফাঁদ বা চক্র (deprivation-trap, deprivation-cycle)। যে  বঞ্চনা প্রধানত পাঁচ ধরণের বঞ্চনার জটিল এক মিথস্ক্রিয়া যা ক্রমবর্ধমান। পাঁচ ধরণের এ বঞ্চনা হল ক্ষমতাহীনতা (powerlessness), ভঙ্গুরতা/মর্মাঘাত (vulnerability) শারীরিক দুর্দশা         (physical weakness) দারিদ্র   ( poverty ) এবং  নিঃসঙ্গতা /বিচ্ছন্নতা ( isolation )। এর ফলে শুধু মধ্যবিত্ত নয়  নিম্নবিত্ত মুসলমানও হিন্দুদের স্থানান্তরযোগ্য সম্পদের সুবিধাভোগ থেকে বঞ্চিত হচ্ছে না।

প্রধানতঃ শত্রু সম্পত্তি আইন বলবৎ করা এবং সংশ্লিষ্ট সাম্প্রদায়িক সংঘাত-সংঘর্ষসহ বহু ধরণের বঞ্চনা- বিপর্যয়ের কারণে এবং পরবর্তী কালে ঐ একই আইন ভিন্ন নামে (অর্পিত সম্পত্তি) কার্যকর থাকার ফলে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী মানুষ অনিচ্ছায় দেশান্তরিত হতে বাধ্য হয়েছেন। ফলে সৃষ্টি হয়েছে “নিরুদ্দিষ্ট হিন্দু জনসংখ্যা” (missing Hindu population).  যা সরকারী কোন হিসেবের মধ্যে নাই এবং কোন দলের সরকারই কখনও স্বীকার করে না। অধ্যাপক আবুল বারাকাতের হিসেব মতে ১৯৬৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় পাঁচ দশকে  আনুমানিক এক কোটি ১৩ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ নিরুদ্দিষ্ট হয়েছেন অর্থাৎ গড়ে বছরে বাধ্য হয়ে দেশান্তরিত হয়েছেন আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার ৬১২ জন।

অন্য কথায়, শত্রু/ অর্পিত সম্পত্তি আইন-উদ্ভূত বঞ্চনার মাত্রা এমনই যে ১৯৬৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিদিন গড়ে ৬৩২ জন  হিন্দু ধর্মাবলম্বী মানুষকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এসবই কিন্তু সমাজের ধর্মভিত্তিক সাম্প্রদায়িকীকরণের রূপমাত্র, যা ক্রমবর্ধমান, এবং  যার ভিত্তিতে ‘মৌলবাদ ও জঙ্গিবাদ’  ভেতর থেকে প্রভাবক শক্তির জোগান পেয়ে থাকে।

মুক্তিযুদ্ধ পরবর্তী অর্ধশতাব্দীকাল অতিক্রান্ত হলেও যুদ্ধাপরাধী  জাতীয় শত্রুদের কোন ধরণের শাস্তির বিধান করা সম্ভব হয়নি। এটা পরবর্তী কালে তাদের ঔদ্ধত্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এর দায় প্রথম থেকে আজ পর্যন্ত সকল সরকারের উপরেই বর্তায়।

ইসলাম ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িকতার উত্থান কাজটি সেনাশাসক জিয়াউর রহমান শুরু করেন ‘১৯৭২ সালের দালাল আইনটি’ ৩১ শে ডিসেম্বর ১৯৭৫ সালে বাতিল ঘোষণা করে।  ১৯৭২ এর সংবিধানে যেখানে যতটুকু ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ ছিল সব কিছুই  জিয়াউর রহমান ১৯৭৭-৭৮ সালে সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করলেন। আর তার জায়গায় ‘সর্ব শক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” সংযোজন করে ইসলাম ভিত্তিক সাম্প্রদায়িকতা, মৌলবাদী জঙ্গিত্বের পথ সচেনভাবেই সুপ্রসস্ত করলেন। এতে বুঝতে কোনই অসুবিধা হয় না যে জিয়াউর রহমানই ছিলেন ইসলাম ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের পুরোধা ব্যক্তি।

আজকের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও জামাত সহ মৌলবাদী শক্তির উত্থান বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে সদ্য স্বাধীন বাংলাদেশের মুসলমান সমাজ ও তৎকালীন আওয়ামী লিগের রাজনৈতিক  দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থার বিশ্লেষণে।

… “বাংলাদেশ হয়েও বাংলাদেশ হয়নি। আবুল মনসুর আহমেদ ৭২-এ লিখেছিলেন বাংলাদেশ আসলে পাকিস্তানের সত্যতর  রূপায়ণ। মুক্তিযুদ্ধের ফলে যে দেশ পাওয়া গেল, আবুল মনসুর বললেন এ সেই হারিয়ে যাওয়া  পাকিস্তান-মুসলিমদের আবাসভূমি। বাংলাদেশ হয়েও দেশটি হল কিনা পাকিস্তান,  বললেন বাঙালি মুসলমানের ঐ বিশিষ্ট চিন্ত্রানায়ক। ২৩ বছরের লাগাতার সংগ্রাম নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ – তার বিনিময়ে আবার একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। এমনটা  ভাবা গেল! আবুল মনসুর আহমেদ নির্বোধ ছিলেন না। তীক্ষ্ণধী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশকে ঐ চোখে দেখলেন মানে বাঙালি মুসলিমের শিক্ষিত অগ্রসর অংশের এবং আওয়ামী লিগের এক বিরাট অংশই ঐ একই চোখে দেখেছে বাঙালি হিন্দু-মুসলমানের মিলিত রক্তস্রোতে ও ভারতের বিরাট সহযোগিতায় গড়ে ওঠা এ দেশকে।“ ওয়াহিদুল হক, বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবী এ মতামত ব্যক্ত করেন। (সৈয়দ আমিরুল ইসলাম, কাজল বন্দ্যোপাধ্যায় (সম্পাদনা) , বাংলাদেশের বুদ্ধিবৃত্তিঃ ধর্ম- সাম্প্রদায়িকতার সঙ্কট, জাতীয় গ্রন্থ প্রকাশন, ঢাকা, ১৯৯৯, পৃ ১০২)।

বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক আবেদ খানের মতামত প্রণিধানযোগ্য, “একাত্তরের যুদ্ধের সময় যখন হিন্দুরা দেশত্যাগ করে তখন পূর্ব-পাকিস্তানের একশ্রেণীর সুযোগ সন্ধানী বৈষয়িক মুসলমান অতি দ্রুত তাদের সম্পত্তি দখল করে নিয়েছিল। ভারতে আশ্রয়কারী সেই সব হিন্দুরা স্বাধীন বাংলাদেশে ফিরে এলে, দখলদার দেশীয় মুসলমানরা শঙ্কিত হয়ে ওঠে এবং আওয়ামী লিগের একটি লোভার্ত অংশের ছত্রছায়ায়  এমন এক পরিস্থিতির  সৃষ্টি করে, যা থেকে স্বদেশে প্রত্যাগতদের বিপুল অংশই অসহায় বোধ করতে থাকে এবং তাদের মধ্যে কেউ কেউ ভারতে ফিরে যাওয়াকেই অধিকতর নিরাপদ বলে মনে করতে থাকে। (ঐ পৃঃ ২৪৫)।

আমি নিজেও ‘মুজিব বাহিনীর’  একজন কমান্ডার হিসেবে রাজবাড়ি জেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের  হিন্দুপাড়ায় লুটকারী একজন দুর্ধর্ষ মুসলমানকে খুনের অভিযোগে তথাকথিত বাংলাদেশ আর্মির যোগসাজশে আওয়ামি লিগের ষড়যন্ত্রে আমি (বিমল প্রামাণিক) ও বাহিনীর সাত মুক্তিযোদ্ধাসহ  ৭ দিন রাজবাড়ি জেল হাজতে কাটাতে হয়েছিল। এর পিছনে প্রধান কারণ ছিল, আমার বাহিনীতে হিন্দু সদস্য বেশি থাকায় স্থানীয় মুসলমানরা  খুনের দায় আমার উপরে চাপিয়ে দেয় এমনকি এই ঘটনায় ১৯৭১ এর জানুয়ারি মাসেই স্থানীয় মুসলমান – হিন্দু সম্পর্কের মধ্যে অনেকটাই অবনতি ঘটে যায়।  কারণ স্থানীয় মুসলমানরা মুক্তিযোদ্ধাদের  ভাল চোখে কখনও দেখে নাই। আমাদের  গেরিলা বাহিনীর প্রতি মুসলমানদের স্বতঃস্ফূর্ত  সমর্থন ছিল না। এর ফলে গেরিলাদের গোপন আশ্রয়ের সংখ্যা ছিল খুবই নগণ্য।   আর হিন্দুদের স্বাধীন বাংলাদেশে ফেরৎ আসাও  তারা ভালভাবে নেয়নি। এই মনোভাবের বহিঃপ্রকাশ  অচিরেই বাংলাদেশের বিভিন্ন  জেলায় দেখতে পাওয়া গেল।  বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার আগেই ’৭২ সালের অক্টোবর মাসে দুর্গাপুজার মন্দির ধবংস করার ভিতর দিয়ে ভারত থেকে প্রত্যাবর্তনকারী হিন্দুদের একথা বুঝিয়ে দেওয়া গেল, তোমরা এদেশে অবাঞ্ছিত, তোমাদের স্থান ভারতে। যেটা বলা হয়ে  থাকে, হিন্দু-মুসলমানের মিলিত রক্তস্রোতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে একটা  ঐক্য চেতনার সৃষ্টি হয়েছিল। এটা ছিল কিছু লোকের গালভরা কথা বাস্তবতাশূন্য । হিন্দুরা প্রথম থেকেই হাড়ে  হাড়ে এটা উপলব্ধি  করতে পারছিল। সরকার  ‘ধর্মনিরপেক্ষতা’কে সংবিধানের অন্যতম স্তম্ভ বলে সংবিধানে সন্নিবেশিত করার সঙ্গে সঙ্গে সরকার-বিরোধী, মুক্তিযুদ্ধ-বিরোধী ও পাকিস্তানপন্থী শক্তিসমূহ  একজোট হয়ে প্রচার করতে থাকে যে, বাংলাদেশকে  ভারতের অঙ্গরাজ্য করার চেষ্টা চলছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ  জনগোষ্ঠী  মুসলমানদের ধর্মীয় জীবন যাপনের ক্ষেত্রে সুকৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সেসময়ে স্বাধীন বাংলাদেশের নতুন  সরকারের আয়ু মাত্র নয় মাস, তখন সকলকে বিস্মিত করে বর্ষীয়ান জননেতা মওলানা ভাসানী  পর্যন্ত সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সরকার উৎখাতের ডাক দেন, ভারতকে বাংলাদেশের প্রধানতম শত্রু হিসেবে চিহ্নিত করেন এবং দেশের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে হিন্দুবাদী আগ্রাসনকে মোকাবেলা করার আহ্বান জানান।

তদানীন্তন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্বল মানসিকতার পরিচয় দিয়েছিল। ধর্মনিরপেক্ষতা কোনক্রমেই ধর্মহীনতা নয় একথা বলার সঙ্গে সঙ্গে এমন বক্তব্য ক্রমাগত দেওয়া হতে থাকল যে, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কাজেই সংখ্যাগরিষ্ঠ  মানুষের ধর্মকে বিকশিত করার জন্য সরকার সমাজে এবং শিক্ষা ব্যবস্থায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সরকার ইসলামী ফাউন্ডেশণ প্রতিষ্ঠা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রসার, বিভিন্ন ধর্মভিত্তিক প্রতিষ্ঠানের  সামাজিক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতিশীল আচরণ ও আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে চেষ্টা করে যা ইসলামী পাকিস্তানেও করা হয়নি। এসব সিদ্ধান্তে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলিই সংহত হয়েছিল। “১৯৭২-এ ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির বিলোপ করা হলেও ১৯৭৫-এ তা আবার পুনঃপ্রতিষ্ঠার উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন  শ্রম, সমাজকল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী অধ্যাপক ইউছুপ আলী বলেছিলেন, বাংলাদেশ ইসলামী আদর্শ ও শিক্ষার প্রতি আস্থাশীল এবং সে ইসলামী আদর্শ, শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।” (সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক জামাতে ইসলামীর অতীত ও বর্তমান, ঢাকা, ১৯৮৯, পৃষ্ঠা ১৩)।  

সদ্য স্বাধীন বাংলাদেশেই বাঙালি মুসলমানের বৃহদংশ যেভাবে বাঙালি জাতিসত্তার  বিরুদ্ধে শেখ মুজিব সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে পাকিস্তানের চেয়েও কট্টর ইসলামিক উগ্র সাম্প্রদায়িক দেশের কাতারে সামিল হতে বাধ্য করার পরও শেখ মুজিবসহ প্রবাসী সরকারের প্রধান নেতৃবৃন্দকে  ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টার ত্রুটি নাই। আজকের বাংলাদেশে উগ্র ইসলামী মৌলবাদী শক্তির যে উত্থান ভারতকে শঙ্কিত  করে তুলেছে,  তার বীজ বপন হয়েছিল ১৯৭২ সালেই যা তৎকালীন মন্ত্রী অধ্যাপক ইউছুপ আলীর বক্তব্যে সুস্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছিল। আর, বর্তমান বাংলাদেশে মহম্মদ ইউনুছের নেতৃত্বে জামাতে ইসলাম, বিএনপি-সহ ইসলামী মৌলবাদী দলগুলি  ও শক্তিসমূহ তৎকালীন মন্ত্রী ইউছুপ আলীর প্রকৃত উত্তরসুরী হিসেবে ভূমিকা পালন করে চলেছে। বর্তমান তারেক সরকারের সক্রিয় মদত এবং আগ্রহে বাংলাদেশকে একটি ইসলামি জঙ্গিরাষ্ট্রে  পরিণত করতে পাকিস্তানি জঙ্গিরা খোলাখুলিভাবে বাংলাদেশী মুসলমানদের কট্টর ভারত  বিদ্বেষী পাকিস্তান আদর্শে উদ্বুদ্ধ করতে সভা- সমাবেশ করে চলেছে। লক্ষ্য বাংলাদেশকে কট্টর  ইসলামী ‘পূর্ব পাকিস্তানে’ পুনরায় পরিণত করা।  একথা মনে রেখেই আমাদের বাংলাদেশ ও বাঙালি মুসলমানের চরিত্র বিশ্লেষণ বা চিত্রণ করাই যথাযথ বলে মনে হয়।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *